সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে কারখানাটিতে লাগা আগুন দ্রুততার সাথে নেভায় কর্মীরা। তবে কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার (২ মার্চ) সৌদির এক শিল্প সূত্র এই খবর জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, রাস তানুরা কমপ্লেক্সটি উপসাগরীয় উপকূলে অবস্থিত এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তম শোধনাগারগুলোর একটি। এর দৈনিক ক্ষমতা প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। এটি সৌদি আরবের অপরিশোধিত তেলের জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি টার্মিনাল হিসেবে কাজ করে।

ড্রোন হামলা আবুধাবি, দুবাই, দোহা, মানামা এবং দুকমেও প্রভাব ফেলেছে। এই হামলা সংযুক্ত আরব আমিরাত ও ওমানের প্রধান শিপিং হাবগুলোকে প্রভাবিত করেছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।