বুধবার, ০৪ মার্চ, ২০২৬ English
English
সর্বশেষ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
সর্বশেষ উপলব্ধ: মার্চ ০৪, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশ - যুক্তরাষ্ট্র  কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে ঢাকা সফরে এসেছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তিন দিনের এই সফরের দ্বিতীয় দিন বুধবার সকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।  পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংগে দেখা আলাদা বৈঠক করেন তিনি । এরপর সচিবালয়ে  জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আলোচনা করবেন। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাঁর সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন পল কাপুর।



সফরের শেষ দিনে বৃহস্পতিবার  তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ দিন সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দুপুরে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকেলে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করবেন। শেষ দিনে  তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ  সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে (ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। 
মূলত  ঢাকা ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়েই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মঙ্গলবার রাতে ঢাকায় আসেন। তিনি দিল্লি থেকে ঢাকায় আসেন। 
গেল অক্টোবরে ডোনাল্ড লুর উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই পল কাপুরের প্রথম বাংলাদেশ সফর।

আশিক/মি. 

 4
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।