শনিবার, ০৭ মার্চ, ২০২৬ English
English
সর্বশেষ

লিবিয়া থেকে ফিরলেন দুর্ভোগের শিকার ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন দুর্ভোগের শিকার ১৬৫ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন দুর্ভোগের শিকার ১৬৫ বাংলাদেশি
সর্বশেষ উপলব্ধ: মার্চ ০৬, ২০২৬ ০৫:০৯ অপরাহ্ন

লিবিয়ায় আটক ও দুর্ভোগের শিকার ১৬৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করতে গিয়ে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক হন ১৪৩ জন। আর আশপাশের এলাকায় অসহায় ও অসুস্থ অবস্থায় আরও ২২ জনকে ফেরত পাঠায় লিবিয়া।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো হলো।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহায়তায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। তাদের অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যাবাসিতদের অনুরোধ করা হয়, যেন তারা নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন।

আশিক/মি.

 4
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।