শুক্রবার, ১২ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত
সর্বশেষ উপলব্ধ: মার্চ ০৮, ২০২৬ ০৫:৩৩ অপরাহ্ন

নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে ইরান। তবে নাম প্রকাশ করেননি দেশটির ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামোলহোদা।

রোববার ( মার্চ) ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামোলহোদা বলেন, নির্বাচন সম্পন্ন করা হয়েছে।

আহমাদ আলামোলহোদার বরাতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠ সদস্য ঐক্যমত্যে পৌঁছেছেন, কিন্তু এখনো কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এখন বাকি প্রক্রিয়া নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির, যিনি এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত।

 ইরানের আইএসএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, খুজেস্তান প্রদেশের প্রতিনিধিত্বকারী পর্ষদের আরেকজন সদস্যমোহসেন হায়দারি বলেছেন, বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠের পরামশ্যে সবচেয়ে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হয়েছে।

আশিক/মি.

 263
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।