সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ English
English
সর্বশেষ

হাদির হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার

হাদির হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার
হাদির হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার
সর্বশেষ উপলব্ধ: মার্চ ০৮, ২০২৬ ০৭:২৬ অপরাহ্ন

ওসমান হাদিকে হত্যা মামলার প্রধান দুই আসামিকে কলকাতার বনগাাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন।

রোববার ( মার্চ) এক বিবৃতিতে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে রাজ্য পুলিশ জানায়, গোপন তথ্য ছিল যে, চাঁদাবাজি এবং খুনের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত দুই বাংলাদেশি তাদের দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেয়ার চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, আলমগীর হোসেনের সঙ্গে মিলে ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে এসেছে বলে জানিয়েছে। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে, ভারতের বিভিন্ন স্থানে বিচরণ করে এবং অবশেষে বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁয় আসে। এনিয়ে একটি মামলা দায়ের হয়েছে।

আশিক/মি.

 

 113
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।