সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ English
English
সর্বশেষ

জঙ্গল সলিমপুরে চলছে যৌথ কমান্ডের অভিযান

জঙ্গল সলিমপুরে চলছে যৌথ কমান্ডের অভিযান
জঙ্গল সলিমপুরে চলছে যৌথ কমান্ডের অভিযান
সর্বশেষ উপলব্ধ: মার্চ ০৯, ২০২৬ ১২:১৮ অপরাহ্ন

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে পুরোপুরি নিরাপদ এবং অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে প্রায় হাজারেরও বেশি সদস্য নিয়ে অভিযানে নেমেছে যৌথ কমান্ড। নজিরবিহীন যৌথ অভিযানে পুরো এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।  

সোমবার ( মার্চ) সকালে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, অনেক বড় অভিযান, বিভিন্ন বাহিনীর অফিসার এখানে কাজ করছেন। যতক্ষণ সময় লাগবে ততক্ষণ অভিযান চলবে। জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প হবে। এখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকবে। সন্ত্রাসী আস্তানা হিসেবে যেন না থাকে সেই ব্যবস্থা নেয়া হবে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা অভিযানের পরিধি বাড়াতে সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল থেকেই এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যাচ্ছে। সন্ত্রাসী অপরাধীদের দৌরাত্ম্য রুখতে এই অভিযানকে স্বাগত জানান তারা।

আশিক/মি.

 102
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।