জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে এ বিলগুলো পাস হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিলগুলো পাস হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলগুলো উত্থাপন করেন।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।