শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ English
English
সর্বশেষ

জুন-জুলাইয়ে হতে পারে ছাত্রদলের নতুন কমিটি

জুন-জুলাইয়ে হতে পারে ছাত্রদলের নতুন কমিটি
জুন-জুলাইয়ে হতে পারে ছাত্রদলের নতুন কমিটি
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ১০, ২০২৬ ০৭:১৫ অপরাহ্ন

গেল মাসে দুই বছর মেয়াদী কমিটির মেয়াদ শেষ হওয়ায় আসছে জুন-জুলাইয়ে নতুন নেতৃত্ব পেতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সম্প্রতি নয়াপল্টনে ছাত্রদলের বর্তমান শীর্ষ পাঁচ নেতার সাথে নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন কমিটির তোড়জোড়ে বসে নেই পদপ্রত্যাশীরা। দলটির নতুন নেতৃত্বে আসতে জোর চেষ্টা চালাচ্ছেন ২০০৮-০৯ ২০০৯-১০ শিক্ষাবর্ষের এক ডজন নেতা। বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের নেতৃত্ব নিয়মিত শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চায় বিএনপি।

আনুষ্ঠানিকভাবে সাবেক ছাত্র নেতাদের এখনো মতামত নেননি তারেক রহমান। তবে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন দলের সর্বস্তরে গতিশীলতা আনার। সেদিকে জোর দিয়েই নতুন কমিটি গঠন করা হবে এমন আভাস মিলেছে দলটির শীর্ষ পর্যায় থেকে।

আশিক/মি.

 

 20
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।