আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে ধাপে ধাপে জার্মানি থেকে ৫ হাজার সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত কয়েকদিন আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস মন্তব্য করেছিলেন, যুদ্ধ-পরবর্তী সমাধান নিয়ে আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রকে হেয় করছে। এ মন্তব্যের জেরে পেন্টাগন এমন সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্র জার্মানির সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল মার্কিন সামরিক বাহিনী। সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আল-জাজিরা।
বার্তা সংস্থা রয়টার্স বলছে শুক্রবার (১ মে) এই সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে পর্যাপ্ত সহায়তা না দেয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের সমালোচনা করে আসছেন।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।