সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় দেশটির জনগণ ও সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় দেশটির জনগণ ও সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় দেশটির জনগণ ও সরকার
সর্বশেষ উপলব্ধ: মে ০৮, ২০২৬ ০৫:৩৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় দেশটির জনগণ ও সরকার

ঢাকাস্থ চীন দূতাবাসের রাষ্ট্রদূত Mr. Yao Wen বলেছেন, চীনের জনগণ ও সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় রয়েছে। 

বিএনপির সাম্প্রতিক চীন সফর শেষে গেল (০৭মে) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক নৈশভোজের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, বিএনপির সাম্প্রতিক চীন সফরকে ঘিরে দেশটির জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ আছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বিএনপি'র এ সফরকে গুরুত্বের সাথে প্রকাশ করেছে।

 

অনুষ্ঠানে শুরুতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বিএনপিকে চীনে আমন্ত্রণের জন্য দেশটির জনগণ ও সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

মন্ত্রী বাংলাদেশ ও চীন ঘনিষ্ঠ বন্ধুদেশ বলে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লুক ইস্ট পলিসির কথা তুলে ধরেন এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা-মায়ের দেখানো পথ অনুসরণ করে চীনা কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।

তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি শিল্প- সাহিত্য, বানিজ্য,  অর্থনীতি ও প্রশাসনিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের উজ্জ্বল ভবিষৎ কামনা করে মন্ত্রী আরও বলেন, আমরা অর্থনৈতিকভাবে টেকসই দেশ হিসেবে প্রতিষ্ঠা হওয়ার সকল যাত্রায় চীন  সহযোগিতা করবে বলে আমরা আশা করি।

অনুষ্ঠানে বিএনপি প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন  বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, কয়েকজন সংসদ সদস্য ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এদিকে, চীনের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত  Yao Wen, চীনা মিশনের উপপ্রধান Dr. Liu Yuyin ও অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।

আশিক/মি.

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।