শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

স্ত্রী-কন্যাসহ হামাসের সামরিক প্রধান হাদ্দাদ নিহত

স্ত্রী-কন্যাসহ হামাসের সামরিক প্রধান হাদ্দাদ নিহত
স্ত্রী-কন্যাসহ হামাসের সামরিক প্রধান হাদ্দাদ নিহত
সর্বশেষ উপলব্ধ: মে ১৭, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন

গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ স্ত্রী কন্যাসহ নিহত হয়েছেন। খবর রয়টার্স।

শনিবার (১৬ মে) এক বিবৃতিতে হামাস তাদের এই শীর্ষ সামরিক নেতার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে হামাস জানায়, ১৯৭০ সালে জন্ম নেয়া হাদ্দাদ ছিলেন সংগঠনটির সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব। শনিবার মধ্য গাজার আল-আকসা মার্টার্স (শহিদ) মসজিদে হাদ্দাদ, তার স্ত্রী এবং তাদের ১৯ বছর বয়সী কন্যার যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ওই হামলা চালায় বলে ফিলিস্তিনি সূত্রগুলো নিশ্চিত করেছে।

গেল শুক্রবার ছিল ফিলিস্তিনিদেরনাকবা দিবস’-এর ৭৮তম বার্ষিকী। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করার স্মরণে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। এবারের নাকবা দিবসেই এই শীর্ষ হামাস নেতাকে সপরিবার হত্যা করল ইসরায়েল।

আশিক/মি.

 378
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।