রাজধানীর আদ্-দীন হাসপাতালে একটি ওয়ার্ডেই ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে স্বজনদের কেউ কেউ দাবি করছেন, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। মারা যাওয়া শিশুদের বয়স এক থেকে দুই দিন।
হাসপাতালের চিকিৎসক ডা. নাহিদা ইয়াসমিন জানান, পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ১১ জন মা ও ছয়জন শিশু ছিল। প্রথমে দুটি শিশু অসুস্থ হয়ে পড়লে তাদের এনআইসিইউতে নেয়া হয়। পরে আবার ওয়ার্ডে পাঠানো হয়। সকাল ছয়টার দিকে শিশুদের আবারও অসুস্থতা দেখা দিলে তাদের এনআইসিইউতে নেয়া হয়। সেখানে ভেন্টিলেশনে রাখা হলেও শেষ পর্যন্ত শিশুদের বাঁচানো সম্ভব হয়নি।

কেউ কেউ দাবি করছেন এসির গ্যাস লিকেজে শিশুদের মৃত্যু হয়েছে। তবে ডিএমপির রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান বিষয়টি তদন্ত করছেন তারা।
মৃত্যের স্বজনদের দাবি রাতে ওয়ার্ডে পর্যাপ্ত ডাক্তার ও নার্স ছিলেন না। বাচ্চারা সারারাত কান্না করছিল এবং একে একে অসুস্থ হয়ে পড়ছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবসম্থা নেয়নি।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।