বুধবার, ১৫ জুলাই, ২০২৬ English
English
সর্বশেষ

উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ

উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ
উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ
সর্বশেষ উপলব্ধ: মে ৩১, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ন

উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলায়  কিরিয়াত শমোনা এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৩০ মে) ভিডিওসহ আল জাজিরার একটি প্রতিবেদনে রকেট হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে। তবে, হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) কোনো হতাহত হয়নি দাবিস করলেও ওই অঞ্চলে থাকা সংবাদদাতারা জানিয়েছেন, লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে অন্তত ১০টি রকেট নিক্ষেপ করা হয়। পশ্চিম গ্যালিলি অঞ্চলে সক্রিয় করা হয় বিমান হামলার সতর্কসংকেত। এতে হতাহতের আশংকা রয়েছে।

অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা পূর্ব লেবাননের জৌতার শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনাবাহিনীর মারকাভা ট্যাংক লক্ষ্য করে নির্দেশিত ক্ষেপণাস্ত্র ও মিসাইল হামলা চালিয়েছে।

মহিউদ্দিন/মি.

 236
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।