যুদ্ধ বন্ধের চুক্তিতে ইরানকে আরও কঠোর শর্ত দিয়ে তা পুনরায় তেহরানের কাছে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র: নিউইয়র্ক টাইমস।
নিউইয়র্ক টাইমস বলছে, যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত শান্তি কাঠামোর একটি সংশোধিত সংস্করণ ইরানের কাছে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নতুন খসড়ায় আগের তুলনায় আরও কঠোর শর্ত রাখা হয়েছে বলে স্থানীয় সময় শনিবার (৩০ মে) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

বিষয়টি সম্পর্কে অবগত তিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন এই পত্রিকাটি জানিয়েছে, ট্রাম্প চুক্তির খসড়ার কয়েকটি অংশ সংশোধন করেছেন তবে ঠিক কী ধরনের পরিবর্তন আনা হয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যতের মতো স্পর্শকাতর বিষয়গুলো পরবর্তী দফার আলোচনায় বিবেচনা করা হবে। ইরান থেকে চুক্তির বার্তা দেরিতে আসায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প।
উপমা/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।