বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ English
English
সর্বশেষ

ওয়াশিংটনের লংভিউতে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে ১১ জন নিহত

ওয়াশিংটনের লংভিউতে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে ১১ জন নিহত
ওয়াশিংটনের লংভিউতে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে ১১ জন নিহত
সর্বশেষ উপলব্ধ: মে ৩১, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লংভিউ শহরে একটি কাগজ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মে) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন । খবর: নিউইয়র্ক টাইমস।

গেল মঙ্গলবার সকালে কলাম্বিয়া নদীর তীরে অবস্থিত নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং কারখানায় লাখ গ্যালন হোয়াইট লিকার নামের রাসায়নিক পদার্থভর্তি ট্যাংক বিস্ফোরিত হয়। কাগজ শিল্পে কাঠের চিপসকে জুসের কার্টনে ব্যবহৃত প্যাকেজিং বোর্ডে রূপান্তর করতে এই রাসায়নিক ব্যবহার করা হয়।

বিস্ফোরণের পরপরই দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয় এবং আরও নয়জন শ্রমিক নিখোঁজ ছিলেন। শনিবার মৃত্যুর সংখ্যা ১১জন বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

আশিক/মি.

 207
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।