চীনের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। খবর: বিবিসি।
শান রাজ্যের নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামের বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে নিহতদের মধ্যে ২৫ জন নারী এবং ৩০ জন পুরুষ রয়েছেন।
রোববার (৩১ মে) বিস্ফোরণের কিছুক্ষণ পরই গ্রামটির আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইরত তা আং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) কাছে এলাকাটির নিয়ন্ত্রণ রয়েছে। তারা জানিয়েছে, খনি ও পাথর উত্তোলন কাজে ব্যবহৃত বিস্ফোরক পদার্থ বিস্ফোরিত হয়েছিল।
টিএনএলএর বিবৃতিতে জানায়, বিস্ফোরণের কারণে বহু স্থানীয় গ্রামবাসী প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। এছাড়া তাদের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে আর কিছু জানানো হয়নি।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।