মঙ্গলবার, ০২ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু, মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ

রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু, মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ
রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু, মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ
সর্বশেষ উপলব্ধ: জুন ০১, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হয়েছে। মঙ্গলবার হবে সক্ষ্যগ্রহণ। এর আগে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত। 

সোমবার (১ জুন) সকালে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সক্ষ্যগ্রহণ শুরুর এই আদেশ দেন।

এদিন সকাল সাড়ে ৭টার দিকে এই মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। পরে এজালাসে তোলা হলে প্রথমে সোহেল রানাকে অভিযোগ পড়ে শোনান আদালত।

বলেন, এই অভিযোগ মোতাবেক শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন। তখন রানা জোড়াল কণ্ঠে বলেন, আমার কিছু বলার আছে।

একইভাবে স্বপ্নাকে অভিযোগ পড়ে শোনালে তিনি কাঠগড়ায় হাউমাউ করে কাঁদতে কাঁদতে সোহেল রানাকে বলেন, আপনি কন আমি কিছু করছি? তখন সোহেল রানা বিচারককে বলেন, আমার স্ত্রী নির্দোষ।

উপমা/মি.

 7
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।