সোমবার, ০৮ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড।

রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড।
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড।
সর্বশেষ উপলব্ধ: জুন ০৭, ২০২৬ ০১:০৪ অপরাহ্ন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ হত্যা মামলার আসামি সোহেল তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ( জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করেন।

আদালত তার পর্যবেক্ষণে বলেন, হত্যার আগে ধর্ষণ বিভিন্ন স্থানে জখমের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া স্বীকারোক্তি দেয়ার পর তা প্রত্যাহারের কোনো আবেদন না থাকায় বোঝা যায়, সোহেল স্বেচ্ছায় দোষ স্বীকার করেছে। স্বামীকে পালাতে সহযোগিতা করেছেন তার স্ত্রী স্বপ্না।

এর আগে স্বপ্না খাতুন ও প্রধান আসামি সোহেল রানাকে কারাগার থেকে ঢাকা মহানগর আদালত  নিয়ে আসে পুলিশ। এরপর তাদের দুজনকে আদালতের হাজতখানায় রাখা হয়।

এর আগে জুন রাষ্ট্রপক্ষ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়। মাত্র চার কার্যদিবসে মামলাটির বিচারকাজ সম্পন্ন হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়।

মহিউদ্দিন/মি.

 8
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।