মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধ্বংসলীলা, সুনামি সতর্কতা জারি

৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধ্বংসলীলা, সুনামি সতর্কতা জারি
৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধ্বংসলীলা, সুনামি সতর্কতা জারি
সর্বশেষ উপলব্ধ: জুন ০৮, ২০২৬ ০২:০৭ অপরাহ্ন

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প । এতে অন্তত ১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। ভূমিকম্পের কারনে সুনামি সতর্কতা জারি করেছে দেশিটি। খবর বিবিসির।

সোমবার (৮ জুন) সকালে আপঘাত হানা শক্তিশালী ভূমিকম্পটির কম্পনের তীব্রতায় বেশ কিছু বহুতল ভবন ধসে পড়েছে এবং রাস্তাঘাটে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির হয়েছে জেনারেল সান্তোস সিটিতে। সরকারি বার্তা সংস্থা ফিলিপাইন ইনফরমেশন এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরের বড় বড় ভবন ও বিপণিবিতান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কিনা, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।

মহিউদ্দিন/মি.

 8
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।