মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

ইরানের সঙ্গে যে চুক্তিই হবে, ইসরায়েলকে তা মানতে হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে যে চুক্তিই হবে, ইসরায়েলকে তা মানতে হবে: ট্রাম্প
ইরানের সঙ্গে যে চুক্তিই হবে, ইসরায়েলকে তা মানতে হবে: ট্রাম্প
সর্বশেষ উপলব্ধ: জুন ০৮, ২০২৬ ০২:২৭ অপরাহ্ন

নেতানিয়াহুর সামনে অন্য কোনও বিকল্প থাকবে না। চূড়ান্ত সব সিদ্ধান্ত আমিই নিই। নেতানিয়াহু সিদ্ধান্ত নেয়ার কেউ নন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তিই করুক না কেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তা মানতে হবে। ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ইরান নতুন করে হামলা চালালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সঙ্গে চলমান আলোচনায় কোনও প্রভাব পড়বে না। তার ভাষায়, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

মার্কিন সংবাদমাধ্যমে ইরান ইস্যুতে ট্রাম্প নেতানয়াহুর মতানৈক্যের বিষয়টি ফলাও করে প্রচার হচ্ছে। এমনকি গেল সপ্তাহে দুই নেতার মধ্যে উত্তপ্ত ফোনালাপে নেতানিয়াহুকে পাগল বলে ভর্ৎসনার কথাও উঠে আসছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল, ইরানের পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরানের সব মিত্রদের ওপরও হামলা বন্ধ করতে হবে। কিন্তু সে শর্ত লঙ্ঘন করে লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে। এতে করে যুদ্ধবিরতি যেমন ভঙ্গুর হয়, তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উপমা/মি.

 

 5
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।