রবিবার, ১৪ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় ২ পুলিশ প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় ২ পুলিশ প্রত্যাহার
ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় ২ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ উপলব্ধ: জুন ১৩, ২০২৬ ০১:৫৯ অপরাহ্ন

ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার স্পিনার নাঈম হাসানকে মারধর হেনস্তার ঘটনায় এক এসআইসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া একজনকে আটকের পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

ঘটনায় শনিবার (১৩ জুন) খুলশী থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, শুক্রবার (১২ জুন) রাতে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রামে ফিরে বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে হেনস্তার শিকার হন নাঈম।

প্রত্যাহার হওয়া ওই দুই পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এবং কনস্টেবল রাসেল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটার নাঈমকে হেনস্তার ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

উপমা/মি.

 8
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।