সোমবার, ১৫ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

নিরাপদ সড়ক আন্দোলনের ৭ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা

নিরাপদ সড়ক আন্দোলনের ৭ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা
নিরাপদ সড়ক আন্দোলনের ৭ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা
সর্বশেষ উপলব্ধ: জুন ১৪, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন

স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

রোববার (১৪ জুন) এক বিবৃতিতে নিরাপদ সড়ক আন্দোলন জানায় সংগঠনের ১২তম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে সাত সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ মেহেদী দীপ্ত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: ইনজামুল হক।

কমিটির অন্যান্য সদস্যরা হলেনসহ-সভাপতি মো. রায়হান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন (টিটু) এবং দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম আবু সাঈদ।

২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী গড়ে ওঠা শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় সংগঠনটির যাত্রা শুরু। নিরাপদ সড়ক নিশ্চিত করা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করে আসছে।

সাধারণ সম্পাদক মো. ইনজামুল হক বলেন, ২০১৮ সালের কিশোর বিদ্রোহ বা নিরাপদ সড়ক আন্দোলনের চেতনা আমাদের অনুপ্রেরণা। নিরাপদ সড়ককে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা গবেষণা, সচেতনতা সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে কাজ করে যেতে চাই।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নতুন নির্বাহী কমিটির নেতৃত্বে নিরাপদ সড়ক আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সড়ক নিরাপত্তা বিষয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

উপমা/মি.

 35
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !