বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
English

বেনজীরকে শিগগিরই ফেরাতে, প্রত্যর্পণের আবেদন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে শিগগিরই ফেরাতে, প্রত্যর্পণের আবেদন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: জুন ২০, ২০২৬ ০৩:৪৩ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেফতারকৃত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী শনিবার (২০জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা এবং জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ চারটি বিশেষ ঘটনায় বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার, সনদ ও আর্থিক সম্মানী প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

মন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে ইউএই ফেডারেল পুলিশ কর্তৃক আসামিকে গ্রেফতারের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ৩০ দিন সময় দেয়া হলেও, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনের মধ্যে ১৪৪ পৃষ্ঠার সমস্ত প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে ইউএই সরকারের কাছে প্রেরণ করেছে। বর্তমান সরকারের কাজের গতি বিগত যেকোনো সময়ের চেয়ে দ্রুততর উল্লেখ করে মন্ত্রী জানান, গেল ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ফেডারেল এনসিবি ইমেইলের মাধ্যমে আমাদের এনসিবি-কে জানায় যে, বাংলাদেশের অনুরোধে ইস্যুকৃত রেড নোটিশের ভিত্তিতে তারা উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তারা পরবর্তী প্রক্রিয়ার জন্য ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রেরণের অনুরোধ জানায়। সেটি আমরা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মাত্র তিন দিনের মধ্যে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।

মন্ত্রী তাঁর বক্তব্যে পুরস্কৃত হওয়া ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ কামরুজ্জামানসহ (জলাবদ্ধতা নিরসনে নিজস্ব উদ্যোগে প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করার জন্য ২০,০০০ টাকা ও আইজিপি ব্যাজ প্রাপ্ত) মোট চারটে চাঞ্চল্যকর ও প্রশংসনীয় ঘটনার বিবরণ তুলে ধরেন। এসব ঘটনায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় 'পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড' (শাস্তি ও পুরস্কার) নীতি কার্যকর করেছে। কর্তব্যকাজে আন্তরিকতা ও সততা প্রদর্শনকারীদের পুরস্কৃত করার পাশাপাশি নিষ্ক্রিয়তা, গাফিলতি বা দুর্নীতিতে লিপ্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকার অপরাধ প্রবণতা প্রসঙ্গে মন্ত্রী জানান, নির্দিষ্ট কিছু এলাকা রাতারাতি অপরাধমুক্ত করা সম্ভব না হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করে অপরাধীদের নির্মূল করা হবে।

বিভাগীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সরকারের স্বচ্ছতা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুরের সাবেক কমিশনার ড. নাজমুল করিম খানের সাময়িক বরখাস্তের বিষয়টি আইনি ও বিভাগীয় বিধিমালা অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, সম্প্রতি চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগে তদন্ত সম্পন্ন করে মাত্র এক ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কনস্টেবল, সাব-ইন্সপেক্টর এবং ওসির বিরুদ্ধে প্রত্যাহার ও সাময়িক বরখাস্তসহ কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মংলার কোস্টগার্ড ও স্থানীয়দের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে জলদস্যুদের দমনে কোস্টগার্ড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী কাজ করছে। চিহ্নিত ডাকাত মিরাজের অনুসারীরা কোস্টগার্ডের ওপর হামলা চালালে কোস্টগার্ড আত্মরক্ষার্থে ব্যবস্থা নেয় এবং বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

আগামী ২৩শে জুন একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক (সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম নিষিদ্ধ) দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের অ্যালার্ট জারির বিষয়ে মন্ত্রী বলেন, উক্ত দিনটিকে কেন্দ্র করে তারা দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ সর্বদা তৎপর এবং যেকোনো ধরনের নাশকতামূলক অপচেষ্টা নস্যাৎ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

পুরস্কারের আওতায় আসা ঘটনা চারটি হলো যথাক্রমে জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেফতার ও সাহসিকতা; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনয়ন।

 

(১) জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ: গত ১০ জুন ২০২৬ তারিখে ভারী বর্ষণের কারণে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের লুপ-টু নামার প্রান্তে সড়কের পানি নিষ্কাশন ড্রেনের মুখে ব্যাপক ময়লা-আবর্জনা জমে পানি জমাবদ্ধতার সৃষ্টি হয়। ডিউটিরত ট্রাফিক কনস্টেবল মোঃ কামরুজ্জামান তাৎক্ষণিকভাবে নিজ হাতে ড্রেনের ময়লা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন, যার ফলে দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার মতো এই প্রশংসনীয় কাজের জন্য ট্রাফিক গুলশান বিভাগের বাড্ডা জোনের কনস্টেবল মোঃ কামরুজ্জামানকে 'পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ', অর্থ পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হয়।

(২) আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেফতার ও সাহসিকতা: গেল ১৬ জুন ২০২৬ তারিখে আদাবর থানার মফিজবাগ এলাকায় একটি বিকাশের দোকানে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানকালে ছিনতাইকারীদের অতর্কিত হামলায় আদাবর থানার ওসি এবং একজন এসআই গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে ২ জন ছিনতাইকারী গুলিবিদ্ধসহ মোট ৪ জনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় আভিযানিক দলের সদস্য মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিপিএম, পিপিএম (অফিসার ইনচার্জ), এসআই তরুণ কুমার, এএসআই আব্দুল্লাহ সাহক সবুজ, এএসআই সুধন চন্দ্র দে, এএসআই মোঃ শরিফুল ইসলাম এবং এএসআই মোঃ রবিউল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়।

 (৩) আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার: চট্টগ্রামের আনোয়ারার চেনামতি এলাকায় সুজন বড়ুয়ার স্ত্রী ও কন্যাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানা পুলিশের সমন্বিত টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৫ জুন ২০২৬ তারিখে পটিয়া থেকে মূল আসামি রিমন বড়ুয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় রাসেল পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি); এসআই শিমুল চন্দ্র দাস (তদন্তকারী কর্মকর্তা); এসআই মোহাম্মদ আবু সেলিম রেজা এবং কনস্টেবল মোঃ রিমন হোসেন, পিপিএম-কে পুরস্কৃত করা হয়।

 (৪) চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনয়ন: কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় বসতবাড়ির গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার লুণ্ঠন এবং বাড়ীতে অবস্থানরত মা ও মেয়েকে গণধর্ষণের ঘটনায় মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশ ভিকটিমদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে এবং দ্রুততম সময়ে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৭ জন আসামিকে গ্রেফতার করে, যাদের মধ্যে ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় মোঃ মাসুদ (পুলিশ পরিদর্শক, ইনচার্জ, মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্র), এএসআই সজীব দাস, কনস্টেবল মাহফুজুর রহমান এবং কনস্টেবল হেফাজত হোসেনকে পুরস্কার প্রদান করা হয়।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !


আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন, প্রশ্নে যা বলল জামায়াতকলকাতার কলেজ স্ট্রিটে সংঘর্ষ, ৪০ বামপন্থি কর্মী-সমর্থক আটকউচ্ছেদ করা স্থানে ফের হকার বসলেই মামলা: প্রধানমন্ত্রীবাংলাদেশ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষেরনৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার রাজধানীতে জামায়াতের সমাবেশট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে শি-পুতিনের কড়া বার্তাইরান যুদ্ধে চাপে মার্কিন নৌবাহিনী, স্বীকার করলেন ভারপ্রাপ্ত নৌমন্ত্রীডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮.৫ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডিরপাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনাজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মেঘনা আলমকে দুদকের তলবইউপি নির্বাচন শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসিগাজীপুরে উপ-পুলিশ কমিশনারের গাড়িতে আগুন দিলেন শ্রমিকরাস্কুল-কলেজ সরকারিকরণে আসছে অভিন্ন মানদণ্ড, হতে হবে ২৫ বছরের পুরোনোবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রীগোপালগঞ্জে আজও ২১ প্লাটুন বিজিবি মোতায়েন  কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট জারিইরানের বিরুদ্ধে ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনার অভিযোগরূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডেমাসকাটে ইরান-ওমানের বৈঠক, মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি আইআরজিসিরসরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকারফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে তিন প্রস্তাবসরকারি সেবা পেতে ৫৫ দিনের অপেক্ষা কমে হবে ১৪ দিন, বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশট্রাম্পের ৩৫ শতাংশ সমর্থকই ভোট দেননি মধ্যবর্তী নির্বাচনে: জরিপশেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে: তথ্য উপদেষ্টারামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল২৩ নভেম্বর বসছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য হলো বাংলাদেশসাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা, ডিবিতে চলছে জিজ্ঞাসাবাদহজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বরনেতানিয়াহুকে বিশ্বাস করতাম না’, স্মৃতিকথায় বাইডেনের বিস্ফোরক মন্তব্যবাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিজভীরশাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় জিয়াউল আহসানের বিচার হবে ভার্চ্যুয়ালিনেতানিয়াহুকে আর এক মিনিটও ক্ষমতায় দেখতে চান না আইজেনকোটডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছরে প্রাণহানি ৫০২বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রীপ্রথম ধাপে ২১ জানুয়ারি ১,০২৬ ইউপিতে ভোট, পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনামালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকামেয়ের জন্মদিনে সেঞ্চুরি, উদ্‌যাপনে বিশেষ বার্তা দিলেন লিটনবিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশহ্যান্ডকাফ, বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট দিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসাননতুন দুই থানা ও দুই পৌরসভা অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নামআবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ, দায়িত্বে থাকবেন ২০৩০ সাল পর্যন্ত২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য সরকারেরভিসা আবেদনকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, তৃতীয় পক্ষকে অর্থ না দেওয়ার পরামর্শশিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শুরু, সর্বোচ্চ সাজা বহাল রাখার প্রত্যাশা রাষ্ট্রপক্ষেরমালয়েশিয়ার খরচ বেঁধে দিয়ে হুঁশিয়ারি প্রবাসী কল্যাণমন্ত্রীর৪৫ বছর পর কোর্ট মার্শালের মুখে মোজাফফর হোসেনধনু নদে ৪৭ লাখ টাকার ভারতীয় কফি জব্দ, আটক ২গোপালগঞ্জ ও ফেনীর এসপি পদে রদবদল, পুলিশের ৬ কর্মকর্তার বদলি