ভেনিজুয়েলার জোড়া ভূমিকম্পে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, ভেনিজুয়েলার জনগণের ওপর আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই অত্যন্ত শক্তিশালী ছিল এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। আমরা আমাদের নতুন ও মহান বন্ধুদের পাশে থাকব। প্রাথমিকভাবে যেসব খবর পাওয়া যাচ্ছে, তা ভালো নয়।
অন্যদিকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্প নিয়মিত ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলার প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।