তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ। এমনটা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

ডা. জাহেদ বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিস্তা মহাপরিকল্পনাসহ সব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিস্তা মহাপরিকল্পনায় চীনের প্রাথমিক প্রস্তাবে নদীশাসন, ড্রেজিং ও তীর সংরক্ষণের বিষয় রয়েছে। শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় তিস্তায় নতুন একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। অন্য কোনো দেশের নিরাপত্তা উদ্বেগ থাকলে বাংলাদেশ তা বিবেচনায় নিলেও দেশের স্বার্থের সঙ্গে কোনো আপস করবে না।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।