সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

সমঝোতা সংকটে, আত্মরক্ষায় ছাড় দেবে না ইরান: বাঘাই

সমঝোতা সংকটে, আত্মরক্ষায় ছাড় দেবে না ইরান: বাঘাই
সমঝোতা সংকটে, আত্মরক্ষায় ছাড় দেবে না ইরান: বাঘাই
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৩, ২০২৬ ০৪:৩৭ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা এখন সংকটের মুখে রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে আত্মরক্ষামূলক পদক্ষেপ নিতে কোনো ধরনের দ্বিধা করবে না তেহরান।

সোমবার (১৩ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে বাঘাই বলেন, ইরানের সাম্প্রতিক হামলাগুলো কেবল সেই সব মার্কিন ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে, যেগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা পরিচালনা করেছিল।

তিনি বলেন, “আমরা আত্মরক্ষার ক্ষেত্রে কোনো দ্বিধা করব না।”

বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিকে ব্যবহার করে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, শনিবার অনুষ্ঠিত আলোচনায় মূলত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয়টি গুরুত্ব পেয়েছিল। ইরানের লক্ষ্য ছিল এই গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা। তবে ওমানের ওপর যুক্তরাষ্ট্রের চাপের কারণে এ বিষয়ে অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে, জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করেনি। নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

এ ছাড়া গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফার সমঝোতা স্মারকের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলেন ইসমাইল বাঘাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি চুক্তির শর্ত বাস্তবায়ন না করে, তাহলে ইরানও নিজের প্রতিশ্রুতি পালনে বাধ্য থাকবে না।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা এবং সমঝোতা নিয়ে অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।