রোহিঙ্গা সংকট ও বাণিজ্যে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের
রোহিঙ্গা সংকট ও বাণিজ্যে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৮, ২০২৬ ০৫:২০ অপরাহ্ন
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও অবকাঠামো খাতে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে চীন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে দেশটি।
শনিবার (১৮ জুলাই) রাজধানীতে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আয়োজিত এক আলোচনা সভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক ঐতিহাসিক এবং সময়ের সঙ্গে তা আরও গভীর হয়েছে। তিনি দুই দেশের মধ্যে শিক্ষা, ব্যবসা, প্রযুক্তি ও রাজনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাণিজ্য সম্প্রসারণ, চীন-মিয়ানমার-বাংলাদেশ সড়ক যোগাযোগ এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চীন আগ্রহী এবং রোহিঙ্গা সংকটের সমাধানেও সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক নান্নু। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
31
6354
মতামত দিন
শর্ত সমূহ: অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।