সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগে জালিয়াতির অভিযোগ, যোগদানে এসে ধরা পড়লেন ৪ চাকরিপ্রার্থী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগে জালিয়াতির অভিযোগ, যোগদানে এসে ধরা পড়লেন ৪ চাকরিপ্রার্থী
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগে জালিয়াতির অভিযোগ, যোগদানে এসে ধরা পড়লেন ৪ চাকরিপ্রার্থী
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৯, ২০২৬ ০৭:০০ অপরাহ্ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক (গ্রেড-২০) পদে নিয়োগ প্রক্রিয়ায় ভয়াবহ জালিয়াতির অভিযোগ উঠেছে। যোগদানের দিন চারজন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর পরিচয় যাচাই করতে গিয়ে দেখা যায়, তারা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তি নন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, অন্য ব্যক্তি তাদের হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এ ঘটনায় শাহবাগ থানায় এজাহার দায়েরের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয় সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) ও অফিস সহায়ক (গ্রেড-২০) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। অফিস সহায়ক পদে ২৩ হাজার ৭০৯ জন আবেদন করেন। ১৯ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৩১৮ জন, যাদের মধ্য থেকে ১০৭ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। ২৪, ২৫ ও ২৮ জুন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীর প্রবেশপত্রসহ ছবি সংরক্ষণ করা হয়।

পরবর্তীতে ৬ জুলাই ২০ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয় এবং ১৯ জুলাই সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে যোগদান করতে বলা হয়।

যোগদানের সময় চারজন নির্বাচিত প্রার্থীর চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় ধারণ করা ছবির অমিল ধরা পড়ে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে, তারা নিজেরা মৌখিক পরীক্ষায় অংশ নেননি; অন্য ব্যক্তি তাদের হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এ বিষয়ে তারা লিখিত স্বীকারোক্তিও দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত চারজন হলেন টাঙ্গাইলের মো. আ. আলিম, সিরাজগঞ্জের মো. আলী হায়দার, কুড়িগ্রামের মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের মো. মাসুদ ফকির।

ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এজাহার দায়েরের আবেদন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।