মহেশখালীতে দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে ঘটেছে বড় ধরনের বিপর্যয়। এতে তীব্র গ্যাস সংকটে বাসা-বাড়ি ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চরম ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধরন মানুষ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তবে তিতাস জানিয়েছে, মহেশখালীর গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। দ্রুতই সমাধানের কাজ চলছে।
মহিউদ্দিন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।