শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ English
English
সর্বশেষ
তিন দিনের সফরে ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যুসমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত প্রত্যাহার, নদীবন্দরে সতর্কতামানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগঅবৈধপথে ৫০-৬৫ লাখ টাকায় গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, ফেরত এলেন ২৩ বাংলাদেশিমানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতিসিলেটেও এনসিপির গাড়িবহরে হামলালতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবেআগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণজর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় ৩টি 'এফ-৩৫' ধ্বংসের দাবি আইআরজিসিরইয়ামাল কি বাবা হতে চলেছেন–প্রেমিকার পোস্টে নতুন গুঞ্জন

সিলেটেও এনসিপির গাড়িবহরে হামলা

সিলেটেও এনসিপির গাড়িবহরে হামলা
সিলেটেও এনসিপির গাড়িবহরে হামলা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩০, ২০২৬ ০৪:১৭ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনীস্থ পৌরসভার গেটের সামনের রাস্তায় দলটির নেতাদের গাড়িবহরে বোতল-ইট নিক্ষেপের ঘটনা ঘটে। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার ঘটনার দ্বিতীয় দিনের মাথায় এই ঘটনা ঘটল।

এর আগে, ‘জুলাই পদযাত্রাকর্মসূচির অংশ হিসেবে আজ গোলাপগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভা করে এনসিপি। সভা শেষে বের হওয়ার পরই আচমকা হামলার শিকার হয় এনসিপি নেতাদের গাড়িবহর।

এই হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। সময়ভুয়া ভুয়াস্লোগান দেওয়া হয় বলেও জানায় প্রত্যক্ষদর্শীরা।

এনসিপি নেতারা এই ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দিকে অভিযোগের তীর ছুটেছেন। হামলায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 29
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।