কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। তবে এখনো নিখোঁজ আছেন ১৩ রোহিঙ্গ।
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসার সময় শুক্রবার (৩১জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জেলেরা তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কোনো নারী বা শিশু নেই। উদ্ধার হওয়া ব্যক্তিরা মিয়ানমারে যুদ্ধ করতে গিয়েছিলেন এবং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ফিরে এসেছেন।
বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ১২ লাখ। এর মধ্যে ২০১৭ সালের ২৫ আগস্টের আরও প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।