মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
কবে জারি হবে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন?মাদক-নৈরাজ্য ও গুজবের প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তাইউপি ভোট নিয়ে ইসির নতুন বার্তা, চূড়ান্ত হয়নি তারিখচাহিদার চেয়ে ১৫ লাখ টন বেশি সার প্রস্তুত রেখেছে সরকারইরানের ৬ কোটি ১০ লাখ ডলারের ক্রিপ্টো বাজেয়াপ্তে যুক্তরাষ্ট্রের মামলামদিনায় ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ আকরিকের সন্ধান সৌদিরহিমবাহ গলছে দ্রুত, হিমালয়ের হ্রদগুলো বাড়াচ্ছে বিপদের শঙ্কারাশিয়া নিষেধাজ্ঞা বিলে ১০০% শুল্কের তালিকায় ভারতকে চান মার্কিন আইনপ্রণেতারাতায়েফসহ সৌদির ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩দূষিত বায়ুতে ঢাকার অবস্থান কত নম্বরে?জয়পুরহাটে ডিবির অভিযান, ২১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তারজুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ইউরোপের জন্যে হুঁমকি স্পেন! একদিনে ৫০ হাজার অভিবাসীর প্রবেশ; নিহত ১৮

ইউরোপের জন্যে হুঁমকি স্পেন!একদিনে ৫০ হাজার অভিবাসীর প্রবেশ; নিহত ১৮
ইউরোপের জন্যে হুঁমকি স্পেন! একদিনে ৫০ হাজার অভিবাসীর প্রবেশ; নিহত ১৮
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩১, ২০২৬ ০৬:৩৬ অপরাহ্ন

গেল একদিনে স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় সমুদ্র স্থলপথে প্রায় ৫০ হাজার অভিবাসী প্রবেশের সময় ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে সীমান্তের নিরাপত্তা-ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এবং ওই অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার (৩১ জুলাই) স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের হিসাব অনুযায়ী প্রায় ৪৯ হাজার অভিবাসী সেউতায় ঢুকেছেন। অথচ অঞ্চলটির মোট জনসংখ্যা প্রায় ৮৪ হাজার।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই পরিস্থিতিকে ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি ইউরোপের ২৯ সদস্যের পাসপোর্টমুক্ত শেনজেন অঞ্চল থেকে স্পেনকে বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে ইতালির প্রধানমন্ত্রীর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও স্পেনের সমাজতান্ত্রিক সরকারের সমালোচনা করে বলেন, আমি স্পেনের জন্য শেনজেন অঞ্চল বন্ধ করার পক্ষে। অনিয়মিত এবং অনিয়ন্ত্রিত অভিবাসন জাতীয় নিরাপত্তার জন্য বিপদ ডেকে আনে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস অবশ্য বলেছেন, ধরনের বার্তা কোনো অংশীদার বন্ধুত্বপূর্ণ দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে প্রত্যাশিত নয়। আমরা ইউরোপীয় সংহতি আশা করি, দলীয় রাজনৈতিক উদ্দেশ্যে করা বক্তব্য নয়।

দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বিবাদে তাজানির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ। তিনি বলেন, এই বার্তাটি একটি অংশীদার বন্ধুত্বপূর্ণ দেশের পররাষ্ট্রমন্ত্রীর জন্য শোভনীয় নয়, যে দেশের কাছ থেকে আমরা ইউরোপীয় সংহতি আশা করি।

ফ্রান্সের ন্যাশনাল ্যালি দলের সভাপতি জর্ডান বারদেলা অভিযোগ করেন, স্পেনের নাগরিকত্ব দেয়ার নীতি সব ধরনের বিপদের জন্য ইউরোপের দরজা খুলে দিয়েছে। তিনি বলেন, আজ কয়েক দিন ধরে হাজার হাজার অভিবাসী সেউতা ভূখণ্ডে ঢুকে পড়ছে। কাল তারা ফরাসি জনগণের ইচ্ছার বিরুদ্ধে রাস্তায়ও নেমে আসবে।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।