সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

ব্রাজিলের ভারত সফর নিয়ে ভুটিয়ার কটাক্ষ, ‘সংগ্রামী পরিবারের বিয়েতে শাহরুখকে নাচাতে আনার মতো’

ব্রাজিলের ভারত সফর নিয়ে ভুটিয়ার কটাক্ষ, ‘সংগ্রামী পরিবারের বিয়েতে শাহরুখকে নাচাতে আনার মতো’
ব্রাজিলের ভারত সফর নিয়ে ভুটিয়ার কটাক্ষ, ‘সংগ্রামী পরিবারের বিয়েতে শাহরুখকে নাচাতে আনার মতো’
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৩, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ন

আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা সেলেসাওরা তাদের মূল সিনিয়র (এ) দল নিয়েই এই ম্যাচে অংশ নেবে। ফুটবলপ্রেমী ভারতীয়দের জন্য এটি নিঃসন্দেহে বড় আকর্ষণের বিষয়।

ভারতে ব্রাজিলের বিপুল জনপ্রিয়তার কারণে ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। দীর্ঘদিন মোহনবাগানের জার্সিতে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হোসে বারেতো মনে করেন, এই সফর ভারতে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্পোর্টস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে বারেতো বলেন, ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট হলেও ব্রাজিলের তারকা ফুটবলারদের কাছ থেকে দেখার সুযোগ সমর্থকদের জন্য বিশেষ অভিজ্ঞতা হবে।

নেইমারের সঙ্গে কখনও দেখা হয়েছে কি নাএমন প্রশ্ন প্রায়ই শুনতে হয় জানিয়ে বারেতো বলেন, ব্রাজিল ভৌগোলিকভাবে অনেক বড় দেশ হওয়ায় জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে সবার দেখা হওয়া সহজ নয়। ভারতের মতোই বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকেন তারা।

তার মতে, ব্রাজিল জাতীয় দল বর্তমানে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন অনেক ফুটবলার দলে জায়গা করে নিচ্ছেন। তাই শেষ পর্যন্ত কারা ভারতে আসবেন, তা এখনই নিশ্চিত নয়। তবে যে দলই আসুক, ভারতীয় সমর্থকদের জন্য সেটি হবে স্মরণীয় অভিজ্ঞতা।

তবে ভারতের সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া এই আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের চেয়ে ভারতীয় ফুটবলের মৌলিক সমস্যাগুলোর সমাধানে বেশি গুরুত্ব দেয়া উচিত।

ভুটিয়া বলেন, তিনি ব্রাজিলের সফরের বিরোধী নন। তবে বর্তমান বাস্তবতায় এই ম্যাচ থেকে ভারতীয় ফুটবল কী অর্জন করবে, সেটিই বড় প্রশ্ন। তার ভাষায়, জামশেদপুর এফসি আইএসএল থেকে সরে গেছে, জাতীয় দল এশিয়ান গেমসে খেলছে না, আর ফিফা র‌্যাঙ্কিংও প্রায় ১৪০-এর ঘরে নেমে গেছে।

তিনি আরও বলেন, একই সময়ে ফিফা আসিয়ান কাপ ২০২৬ অনুষ্ঠিত হবে। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলা এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর অংশ নেবে। ফলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের সময় নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।

ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা তুলে ধরে ভুটিয়া বলেন, এখন সবচেয়ে জরুরি হলো কাঠামোগত সংস্কার। তার মতে, এমন পরিস্থিতিতে ব্রাজিলকে এনে প্রীতি ম্যাচ আয়োজন করা অনেকটা এমন, যেন একটি পরিবার সংসার চালাতেই হিমশিম খাচ্ছে, অথচ ছেলের বিয়েতে শাহরুখ খানকে এনে নাচানোর আয়োজন করছে।

এদিকে জাতীয় দলের ডিফেন্ডার নিখিল পুজারিও সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, একদিন সবাই ব্রাজিলের ভারত সফর নিয়ে উচ্ছ্বসিত, আর পরদিনই জানা যাচ্ছে আরেকটি ক্লাব তাদের প্রথম দলের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এতে প্রশ্ন জাগে, ভারতীয় ফুটবল আসলে কোন পথে এগোচ্ছে।

ঐতিহাসিক সফরের ধারাবাহিকতা

ব্রাজিলের এই সফরের মাধ্যমে ভারত আবারও বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তিকে আতিথ্য দেয়ার সুযোগ পাচ্ছে। এর আগে উরুগুয়ে, আর্জেন্টিনা ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মতো দলও ভারতে খেলেছে। ১৯৮২ ও ১৯৮৩ সালের নেহরু কাপে অংশ নিয়েছিলেন এনজো ফ্রান্সেসকোলি ও হোর্হে বুরুচাগার মতো তারকারা। ১৯৫৫ সালে কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াশিনও ভারতে খেলেছিলেন। এছাড়া ২০১১ সালে লিওনেল মেসির নেতৃত্বে কলকাতায় ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।