বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা২০২৯ সালের মধ্যে ৩ নতুন ভাসমান এলএনজি টার্মিনাল করবে সরকার: জ্বালানি মন্ত্রীচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারিদুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসএনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম ইসিররাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন দাখিলে ইসিতে ১১ দলীয় জোটকর্নেল অলির পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমারাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০হরমুজে জাহাজ চলাচল তলানিতে, নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পেরকলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়াপেসারদের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, নিয়ন্ত্রণে বাংলাদেশজুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড

কাঁচামরিচ আমদানি শুরু, দাম কমার আশা

কাঁচামরিচ আমদানি শুরু, দাম কমার আশা
কাঁচামরিচ আমদানি শুরু, দাম কমার আশা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৩, ২০২৬ ১২:২৪ অপরাহ্ন

রাজধানীর বাজারে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আজ সোমবার (৩ আগস্ট) থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে আমদানির ওপর থাকা করও কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকার আশা করছে, আমদানি করা কাঁচামরিচ বাজারে আসতে শুরু করলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।

রোববার শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে বাণিজ্য মন্ত্রণালয়ও এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের মতে, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারণে দেশের বিভিন্ন এলাকায় মরিচের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।

সবজি ব্যবসায়ীরা জানান, অনেক এলাকায় মরিচগাছ নষ্ট হয়ে গেছে এবং ক্ষেত পানিতে ডুবে থাকায় আড়তে পর্যাপ্ত সরবরাহ আসছে না।

এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ভোক্তাদের স্বার্থে বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে বা মূল্য কারসাজির মাধ্যমে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

 71
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।