
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রাজশাহী জেলার ৬ জন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ৬ জন রয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন— ইমদাদুল (২৯), আক্তারুল (২০), মিনারুল (১৯), শামীম (২৩), আব্দুল করিম (২১), শওকত (৩৫), ইউসুফ (২১), আলামিন (২৪), আব্দুল্লাহ (২৫), হাসান (২৫), রুবেল (৩০) ও মেসবাউল (২০)।
বৈধ পাসপোর্ট না থাকায় তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ রমজান আলী, শেরপুর প্রতিনিধি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।