বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
English

বগুড়ায় শত বছরের ঐতিহ্যবাহী নবান্নের মাছের মেলা

বগুড়ায় শত বছরের ঐতিহ্যবাহী নবান্নের মাছের মেলা
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ১৮, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন


নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের উথলীতে  বসেছে হরেক রকম মাছের মেলা। দূর-দুরান্তের মানুষ এসেছেন মাছ কিনতে। ছোট বড় সব সাইজের মাছ পাওয়া যায় এই মেলায়। ঘরে ঘরে বড় বড় মাছ ও নতুন সবজি কিনে মেয়ে জামাইসহ স্বজনদের আপ্যায়নের আয়োজন চলছে।

মেলায় এক হাজার মণের বেশি মাছ কেনাবেচা হয়েছে।  ২৫ কেজি ওজনের ব্লাড কার্প, ২০ কেজি ওজনের কাতল, ১২ কেজি রুই, ৫ কেজি কাকলে,  বিগহেড,  সিলভার কার্প, চিতল, বোয়াল সহ হরেক রকমের মাছ বিক্রি হয়েছে এই মেলায়।

বিশালাকৃতির রুই-কাতলা মাছগুলো ৫০০ থেকে ১২০০ টাকা, চিতল ৮০০ টাকা কেজিতে বিক্রি হলেও  মাঝারি আকারের মাছ ২৮০ টাকা থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া ৪০০ টাকা থেকে ৮০০ টাকা দরে ব্ল্যাককাপ, বিগহেড ও সিলভার কার্প মাছ বেচাকেনা হয়। শত বছরের প্রাচীন উথলী মাছের মেলাকে কেন্দ্র করে আশেপাশের ২২ গ্রামে স্বজনদের মিলনমেলায় পরিণত হয়।

পঞ্জিকানুসারে  অগ্রহায়নের প্রথম সপ্তাহে মেলা অনুষ্ঠিত হয়। এদিন নবান্ন উৎসব পালন করা হলেও এই উৎসবকে কেন্দ্র করেই প্রতিবছর মাছের মেলা বসে উথলীতে। নবান্ন উৎসব হলেও উথলী, রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্লাপুর, বেড়াবালা, আকনপাড়া, গরীবপুর, দেবিপুর, গুজিয়া, মেদনীপাড়া, বাকশন, রহবল, মোকামতলাসহ ২২ গ্রামের মানুষের ঘরে ঘরে ছিলো উৎসবের আয়োজন। প্রতিটি বাড়িতেই মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজনদের আগে থেকেই নিমন্ত্রণ করা হয়। পরিবারের সবাইকে নিয়ে তারা নতুন ধানের চালে নবান্ন করেন।

নবান্ন উপলক্ষে সেখানে মাছের মেলা বসলেও জমি থেকে নতুন তোলা অন্যান্য শাক-সবজির পসরাও সাজানো হয় মেলা চত্বরে। এই মেলায় নতুন আলু বিক্রি হয়েছে  ১০০ থেকে ১২০  টাকা কেজি দরে। এ ছাড়াও মিষ্টি আলু প্রতি কেজি ১৫০ টাকা থেকে দুই'শ টাকা কেজি বিক্রি হয়েছে।

মাছ বিক্রেতা শিবগঞ্জ উপজেলার আবু বক্কর   বলেন, মেলায় ছোট-বড় মিলে শতাধিক মাছের দোকান বসেছে। প্রত্যেক বিক্রেতা অন্ততঃ ৫ থেকে ১০ মণ করে মাছ বিক্রি করেছেন। মেলায় মাছ সরবরাহের জন্য সেখানে রাত থেকে ২০টি আড়ৎ খোলা হয়। সেসব আড়ৎ থেকে স্থানীয় বিক্রেতারা পাইকারি দরে মাছ কিনে মেলায় খুচরা বিক্রি করেন।

বগুড়া ফতেহ আলী বাজারের মাছ ব্যবসায়ী কৃষ্ণ  বলেন, তিনি প্রতি বছর এ মেলায় মাছের দোকান দেন। মেলায় কেনা বেচা অনেক ভালো। গতবছরের চেয়ে এবছর বেশি বিক্রি হয়েছে।

উথলীর নবান্ন মেলায় বিক্রির জন্য আশপাশের এলাকার পুকুরগুলোতে সৌখিন চাষীরা মাছ মজুদ করে রাখেন। এলাকার কে কতো বড় মাছ মেলায় তুলতে পারে যেন তারই প্রতিযোগিতা চলে চাষীদের মধ্যে। এছাড়া আড়ৎদাররা তো আছেই। এলাকার লোকজনও প্রায় প্রতিযোগিতা করে তুলনামূলক বড় মাছ কিনে বাড়িতে নিয়ে যায়। মূলতঃ সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন উৎসব করলেও আশপাশের গ্রামের সকল সম্প্রদায়ের মানুষই কেনাকাটা করে।

শিবগঞ্জের উথলী গ্রামের জালাল উদ্দীন জানান, কেউ বলে ৪০০ বছর কেউ বলে ২০০ বছরের এই ঐতিহ্যবাহী মেলাটি যেমন মাছের জন্য বিখ্যাত, তেমনি মেলার দিন নতুন শাক-সবজিতেও ভরপুর থাকে। একারণে আশপাশের লোকজন মেলায় ছুটে আসে। তিনি বলেন, শুধু যে মাছ আর সবজিই নয়, মেলার আবহের জন্য সেখানে শিশু- কিশোরদের খেলনার দোকান বসেছে। সেই সঙ্গে মিষ্টান্ন ও দইয়ের একটি বড় বাজারও বসেছে মেলা চত্বরে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান বলেন,  ঐতিহ্যবাহী নবান্নের মাছের মেলা এটি শিবগঞ্জ পৌরসভার উথলীতে অনুষ্ঠিত হয়। এখানে মেলা উপলক্ষে ২২ টি গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়দের মিলন মেলা হয়। শান্তিতে ও নির্বিঘ্নে মেলা উদযাপনের জন্য  শিবগঞ্জ থানা পুলিশ সার্বিক  নিরাপত্তা  ব্যবস্থা রেখেছে।

সজল শেখ, বগুড়া।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।


আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন, প্রশ্নে যা বলল জামায়াতকলকাতার কলেজ স্ট্রিটে সংঘর্ষ, ৪০ বামপন্থি কর্মী-সমর্থক আটকউচ্ছেদ করা স্থানে ফের হকার বসলেই মামলা: প্রধানমন্ত্রীবাংলাদেশ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষেরনৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার রাজধানীতে জামায়াতের সমাবেশট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে শি-পুতিনের কড়া বার্তাইরান যুদ্ধে চাপে মার্কিন নৌবাহিনী, স্বীকার করলেন ভারপ্রাপ্ত নৌমন্ত্রীডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮.৫ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডিরপাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনাজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মেঘনা আলমকে দুদকের তলবইউপি নির্বাচন শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসিগাজীপুরে উপ-পুলিশ কমিশনারের গাড়িতে আগুন দিলেন শ্রমিকরাস্কুল-কলেজ সরকারিকরণে আসছে অভিন্ন মানদণ্ড, হতে হবে ২৫ বছরের পুরোনোবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রীগোপালগঞ্জে আজও ২১ প্লাটুন বিজিবি মোতায়েন  কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট জারিইরানের বিরুদ্ধে ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনার অভিযোগরূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডেমাসকাটে ইরান-ওমানের বৈঠক, মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি আইআরজিসিরসরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকারফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে তিন প্রস্তাবসরকারি সেবা পেতে ৫৫ দিনের অপেক্ষা কমে হবে ১৪ দিন, বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশট্রাম্পের ৩৫ শতাংশ সমর্থকই ভোট দেননি মধ্যবর্তী নির্বাচনে: জরিপশেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে: তথ্য উপদেষ্টারামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল২৩ নভেম্বর বসছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য হলো বাংলাদেশসাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা, ডিবিতে চলছে জিজ্ঞাসাবাদহজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বরনেতানিয়াহুকে বিশ্বাস করতাম না’, স্মৃতিকথায় বাইডেনের বিস্ফোরক মন্তব্যবাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিজভীরশাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় জিয়াউল আহসানের বিচার হবে ভার্চ্যুয়ালিনেতানিয়াহুকে আর এক মিনিটও ক্ষমতায় দেখতে চান না আইজেনকোটডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছরে প্রাণহানি ৫০২বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রীপ্রথম ধাপে ২১ জানুয়ারি ১,০২৬ ইউপিতে ভোট, পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনামালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকামেয়ের জন্মদিনে সেঞ্চুরি, উদ্‌যাপনে বিশেষ বার্তা দিলেন লিটনবিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশহ্যান্ডকাফ, বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট দিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসাননতুন দুই থানা ও দুই পৌরসভা অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নামআবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ, দায়িত্বে থাকবেন ২০৩০ সাল পর্যন্ত২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য সরকারেরভিসা আবেদনকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, তৃতীয় পক্ষকে অর্থ না দেওয়ার পরামর্শশিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শুরু, সর্বোচ্চ সাজা বহাল রাখার প্রত্যাশা রাষ্ট্রপক্ষেরমালয়েশিয়ার খরচ বেঁধে দিয়ে হুঁশিয়ারি প্রবাসী কল্যাণমন্ত্রীর৪৫ বছর পর কোর্ট মার্শালের মুখে মোজাফফর হোসেনধনু নদে ৪৭ লাখ টাকার ভারতীয় কফি জব্দ, আটক ২গোপালগঞ্জ ও ফেনীর এসপি পদে রদবদল, পুলিশের ৬ কর্মকর্তার বদলি