
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে প্রকৃতিতে সবার আগে শীতের আগমনী বার্তা কড়া নাড়ে। কার্তিকের শেষভাগ থেকেই কুয়াশার চাদরে ঢাকা জনপদ। আর ভোরের হিমেল হাওয়া জানান দেয় হাড় কাপানো শীতের পূর্বাভাস।
শীতের এই আগাম বার্তা প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য বয়ে আনলেও জেলার প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে চা ও পাথর শ্রমিকদের জীবনে নিয়ে আসে চরম উদ্বেগ ও সংগ্রামের হাতছানি। ভোরের কনকনে ঠান্ডা উপেক্ষা করে চা বাগানের শ্রমিকদের শিশির ভেজা পাতা তুলতে কাজে নামতে হয়। অন্যদিকে মহানন্দা ও করোতোয়া নদীর বরফ শীতল পানিতে নেমে পাথর উত্তোলনকারী শ্রমিকদের জন্য শীতকাল হয়ে ওঠে আরো কষ্টকর ও ঝুঁকিপূর্ণ।
পর্যাপ্ত গরম কাপড়ের অভাব এবং শীতের তীব্রতায় কাজের গতি কমে যাওয়ায় দৈনন্দিন আয় রোজগারেও ভাটা পড়ে। ফলে প্রকৃতির এই ঋতু বদল পঞ্চগড়ের সাধারণ মানুষের কাছে উৎসবের আমেজ নিয়ে এলেও, খেটে খাওয়া এই প্রান্তিক শ্রমিকদের জন্য তা, জীবন ও জীবিকার এক কঠিন লড়াইয়ের বার্তা বয়ে আনে। তাই পঞ্চগড়, পঞ্চগড়ের বাইরের বিত্তবান, এমনকি দেশের বাইরের তথা প্রবাসী বিত্তবানদের এখনই পদক্ষেপ নেয়া উচিত।
সুরুজ আলী, পঞ্চগড়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।