
বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহানা নাদীম নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী সঞ্জীব কুমার দাস। তিনি জানান, মঙ্গলবার রাতে বিচারক বাসায় না ফেরায় আদালতের নাজিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁর খোঁজ শুরু করেন। তবে বুধবার পর্যন্ত তিনি বাসায় ফেরেননি।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জানান, বুধবার সকাল পর্যন্ত ওই বিচারক আদালত কিংবা বাসা কোথাও পৌঁছাননি। তাঁকে খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করছেন।
এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মো. সালেহ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। তবে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।