বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা২০২৯ সালের মধ্যে ৩ নতুন ভাসমান এলএনজি টার্মিনাল করবে সরকার: জ্বালানি মন্ত্রীচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারিদুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসএনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম ইসিররাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন দাখিলে ইসিতে ১১ দলীয় জোটকর্নেল অলির পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমারাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০হরমুজে জাহাজ চলাচল তলানিতে, নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পেরকলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়াপেসারদের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, নিয়ন্ত্রণে বাংলাদেশজুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড

২৪ ঘণ্টায় হামে ৩ মৃত্যু, শনাক্ত ১১৩

২৪ ঘণ্টায় হামে ৩ মৃত্যু, শনাক্ত ১১৩
২৪ ঘণ্টায় হামে ৩ মৃত্যু, শনাক্ত ১১৩
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৩, ২০২৬ ০৪:৩৯ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯৬১ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে।

সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, ১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ৪০৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৫০ জনে।

বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ২ জন এবং সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৭৫১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯৬ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত।

এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত ১ কোটি ৯০ লাখের বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০৫ শতাংশ।

 61
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।