শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহমানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদসব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে এবার অভিন্ন সিলেবাস, প্রধানমন্ত্রীর নির্দেশদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরসরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারিইরান-রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়িয়ে নতুন আইনে ট্রাম্পের সইপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

নারীদের ডিজিটাল নিরাপত্তায় ইউএন উইমেনের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ডিজিটাল হয়রানি প্রতিরোধে ইউএন উইমেনের সহায়তা চাইল বাংলাদেশ
নারীদের ডিজিটাল নিরাপত্তায় ইউএন উইমেনের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৩, ২০২৬ ০৫:০২ অপরাহ্ন

ডিজিটাল হয়রানি মোকাবিলায় বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার উদ্যোগে জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইমেন)-এর সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রতিমন্ত্রী নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, ‘পরিবার কার্ড ও ‘কৃষক কার্ড-এর মতো কর্মসূচি নারীর অর্থনৈতিক ও সামাজিক অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখছে। একই সঙ্গে ডিজিটাল হয়রানি প্রতিরোধে বাংলাদেশের প্রস্তাবিত বৈশ্বিক প্ল্যাটফর্ম বাস্তবায়নে ইউএন উইমেনের অংশীদারিত্ব কামনা করেন তিনি।

এ সময় জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও মেয়েদের ওপর পড়া বিরূপ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বানও জানান প্রতিমন্ত্রী।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে জাতিসংঘের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি মানবিক সহায়তা তহবিলের ঘাটতি পূরণ এবং রোহিঙ্গা নারী ও মেয়েদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে গীতাঞ্জলি সিং বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠায় ইউএন উইমেনের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং এ খাতে সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফজলে রাব্বী পলাশ | বিশেষ প্রতিনিধি | দ্যা মিরর নিউজ

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।