সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

বিশ্ব পোশাক রপ্তানিতে আবারও দ্বিতীয় বাংলাদেশ

বিশ্ব পোশাক রপ্তানিতে আবারও দ্বিতীয় বাংলাদেশ
বিশ্ব পোশাক রপ্তানিতে আবারও দ্বিতীয় বাংলাদেশ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ন

বিশ্বের তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে আবারও নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, ২০২৪ সালে টানা পঞ্চমবারের মতো বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হয়েছে বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বাংলাদেশ থেকে ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় বিলিয়ন ডলার বেশি। তবে রপ্তানির প্রবৃদ্ধির দিক থেকে ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। বছর ব্যবধানে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, নানা প্রতিকূলতার মধ্যেও অবস্থান ধরে রাখা দেশের পোশাক খাতের সক্ষমতারই প্রতিফলন। গত বছর গ্যাস-বিদ্যুতের সংকট, শ্রমিক অসন্তোষ, ব্যাংকিং খাতের জটিলতা এবং যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে অনিশ্চয়তা থাকলেও রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লাগেনি।

বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের ভাষ্য, বৈশ্বিক বাজারে চীনের অংশ এখনও এতটাই বড় যে অন্য কোনো দেশ সেই জায়গার কাছাকাছি যেতে পারেনি। ফলে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকলেও প্রথম স্থানে থাকা চীনের সঙ্গে ব্যবধান এখনও অনেক বেশি। তিনি বলেন, বাংলাদেশ ভিয়েতনাম যে নতুন বাজার পাচ্ছে, তার বড় অংশই মূলত চীন থেকে স্থানান্তরিত হওয়া অর্ডার।

এদিকে অর্থনীতিবিদ মাহফুজ কবির মনে করেন, দ্বিতীয় অবস্থান ধরে রাখাকে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে। কারণ ভিয়েতনামের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং কম্বোডিয়াও দ্রুত নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। তাই উৎপাদনে অটোমেশন, প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতা বাড়ানোর বিকল্প নেই।

ডব্লিউটিওর সর্বশেষ তথ্য অনুযায়ী, তৈরি পোশাক রপ্তানিতে এখনও শীর্ষে রয়েছে চীন। এরপরই বাংলাদেশের অবস্থান। তালিকায় তৃতীয় ভিয়েতনাম, চতুর্থ ভারত এবং পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।