সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

অবসর নাকি নতুন ঠিকানা, ভবিষ্যৎ নিয়ে যা জানালেন নেইমার

অবসর নাকি নতুন ঠিকানা, ভবিষ্যৎ নিয়ে যা জানালেন নেইমার
অবসর নাকি নতুন ঠিকানা, ভবিষ্যৎ নিয়ে যা জানালেন নেইমার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আবারও মুখ খুলেছেন। সান্তোসের সঙ্গে চলতি চুক্তি শেষ হওয়ার পর তিনি অবসর নেবেন, নাকি নতুন কোনো চুক্তিতে যাবেন এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই ফরোয়ার্ড।

আগামী ডিসেম্বর পর্যন্ত সান্তোসে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন নেইমার। তবে ২০২৭ সালে তাকে মাঠে দেখা যাবে কি না, কিংবা ফুটবলকে বিদায় জানাবেন কি না, সেটি সময়ের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

সোমবার নিজের দাতব্য প্রতিষ্ঠান Instituto Neymar Jr.-এর ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার জানান, এখনই অবসরের চিন্তা করছেন না তিনি। তবে ডিসেম্বরের পর নিজের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে ভাববেন।

নেইমার বলেন, “আমি জানি না আর কতদিন খেলব। এখনই থামার কথা ভাবছি না, কিন্তু কতদিন চালিয়ে যেতে পারব সেটিও নিশ্চিত নয়। সান্তোসের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত আমার চুক্তি আছে এবং সেটি পুরোপুরি সম্মান করেই শেষ করতে চাই।

তিনি আরও বলেন, “এরপর ভাবব সান্তোসে থাকব কি না, অন্য কোথাও যাব কি না, কিংবা খেলা ছেড়ে দেব কি না। সত্যি বলতে, এখনো জানি না কী করব। ডিসেম্বর আসতে এখনও অনেক সময় বাকি।

এদিকে কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগে বুধবার রেমোর মুখোমুখি হবে সান্তোস। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের মূল স্কোয়াড সোমবারই বিলেমের উদ্দেশ্যে রওনা হলেও দাতব্য অনুষ্ঠানে ব্যস্ত থাকায় দলের সঙ্গে যেতে পারেননি নেইমার।

তবে তিনি জানিয়েছেন, মঙ্গলবার নিজের ব্যক্তিগত বিমানে উত্তরাঞ্চলের উদ্দেশে রওনা দেবেন এবং ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন।

নিজের ফিটনেস নিয়ে আশাবাদী নেইমার বলেন, “শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি। প্রতিদিন মাঠে নিজের সেরা ছন্দে ফেরার চেষ্টা করছি। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি নিজের সমাজসেবামূলক প্রতিষ্ঠানকেও জীবনের বড় অর্জন হিসেবে দেখেন ৩৩ বছর বয়সী এই তারকা। প্রতিষ্ঠানটি নিয়ে আবেগ প্রকাশ করে তিনি বলেন, “আমি যা ভালোবাসি, তা মন থেকে করি। আর এই ইনস্টিটিউট তৈরি করাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় গোল।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।