বুধবার, ০৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ১২:০৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের শহীদ এম মনসুর আলী স্টেশনে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১১টার দিকে সিল্কসিটি এক্সপ্রেসের ‘ঝ নম্বর বগি লাইনচ্যুত হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শহীদ এম মনসুর আলী স্টেশনে একটি মাত্র লেন থাকায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, বর্তমানে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আটকা রয়েছে। এছাড়া যমুনা সেতুর পূর্ব পাশে একতা এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ট্রেনও আটকে আছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়া জানান, স্টেশনটিতে বিকল্প লেন না থাকায় রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে দেড় ঘণ্টার মধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছাবে।

তিনি আরও জানান, আশা করা হচ্ছে, আগামী চার ঘণ্টার মধ্যে উদ্ধারকাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।

 25
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।