শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহমানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদসব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে এবার অভিন্ন সিলেবাস, প্রধানমন্ত্রীর নির্দেশদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরসরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারিইরান-রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়িয়ে নতুন আইনে ট্রাম্পের সইপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগ ও আলোচনায় পাকিস্তানই প্রধান মধ্যস্থতাকারী: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগ ও আলোচনায় পাকিস্তানই প্রধান মধ্যস্থতাকারী: ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগ ও আলোচনায় পাকিস্তানই প্রধান মধ্যস্থতাকারী: ইরান
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ১২:১৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগ ও আলোচনায় পাকিস্তানই প্রধান মধ্যস্থতাকারী: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগ ও আলোচনায় পাকিস্তানই প্রধান মধ্যস্থতাকারী সঙ্গে  চীনও এ প্রক্রিয়ায় সহযোগিতা করছে, বলে জানিয়েছে ইরান। প্রয়োজন হলে কাতারও সহায়তা করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এসব কথা জানিয়ে বলেন, মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করে নতুন করে আলোচনার উদ্যোগ নেয়ার পর সম্প্রতি মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা কমানোর লক্ষ্যে চলা এ প্রচেষ্টায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে। সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইরান এবং উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন।

গেল কয়েক মাস ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগে বিভিন্ন প্রস্তাব ও বার্তা আদান-প্রদানে পাকিস্তানের ভূমিকার কথা ইরান ধারাবাহিকভাবে স্বীকার করে আসছে। এছাড়া কাতার ও ওমানও আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি-সংক্রান্ত আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরব নিউজ বলছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে চীন ভূমিকা পালন করছে—এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ইসমাইল বাঘাই বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্র-সংক্রান্ত আলোচনায় মধ্যস্থতাকারী হলো পাকিস্তান।

তিনি বলেন, চীনের সঙ্গে ইরানের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত আছে। আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে বেইজিংও তেহরানের উদ্বেগের সঙ্গে একমত।

বাঘাই আরও বলেন, চীনও অন্য অনেক দেশের মতো সহযোগিতা করছে। তবে এটিকে নতুন কোনও মধ্যস্থতাকারী যুক্ত হওয়ার ঘটনা বলা ঠিক হবে না। সূত্র: আরব নিউজ।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।