শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহমানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদসব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে এবার অভিন্ন সিলেবাস, প্রধানমন্ত্রীর নির্দেশদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরসরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারিইরান-রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়িয়ে নতুন আইনে ট্রাম্পের সইপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ মৃণাল ঠাকুর, দিলেন আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ মৃণাল ঠাকুর, দিলেন আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ মৃণাল ঠাকুর, দিলেন আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ডিপফেক বা বিকৃত কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছেন ভারতীয় অভিনেত্রী মৃণাল ঠাকুর। তার অনুমতি ছাড়া অবয়ব ও পরিচয় ব্যবহার করে তৈরি করা এসব কনটেন্ট বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানান মৃণাল। যদিও নির্দিষ্ট কোনো ঘটনার কথা উল্লেখ করেননি তিনি, তবে পোস্টটিকে চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।

মৃণাল লেখেন, তার অবয়ব ব্যবহার করে ডিপফেক কনটেন্ট তৈরি বা ছড়িয়ে দেয়া বেআইনি ও গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে তার পরিচয়ের অপব্যবহার হলে সরাসরি আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সম্প্রতি এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে ভারতের একাধিক তারকা আইনি পদক্ষেপ নিয়েছেন। অনুমতি ছাড়া ব্যক্তিগত পরিচয় ও ছবি-ভিডিও ব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান ও সুনীল শেঠিসহ অনেকে।

এর আগে ডিপফেক ভিডিওর শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে নারীদের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছিলেন।

রাশমিকার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় পরবর্তীতে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ডিপফেকের অপব্যবহার ঠেকাতে আইনি ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।