সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

পশ্চিম তীরে ফিলিস্তিনির বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ইসরায়েলের

পশ্চিম তীরে অভিযুক্ত ফিলিস্তিনির বাড়ি ভেঙে দেয়ার নির্দেশ ইসরায়েলের
পশ্চিম তীরে ফিলিস্তিনির বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ইসরায়েলের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ০৪:৩৬ অপরাহ্ন

অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনির বাড়ি বাজেয়াপ্ত ও ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গত জুলাইয়ে সংঘটিত প্রাণঘাতী এক হামলায় জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

মঙ্গলবার (৪ আগস্ট) এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইডিএফ জানায়, সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আভি ব্লুথ পশ্চিম তীরের তেল গ্রামের বাসিন্দা ফারুক রমজানের বাড়ি ভেঙে দেয়ার আদেশে স্বাক্ষর করেছেন।

সেনাবাহিনীর দাবি, গত ২৪ জুলাই তেল গ্রামে সংঘর্ষ চলাকালে ফারুক রমজান এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালান। ওই সময় গ্রামবাসীদের সঙ্গে ওই এলাকা দিয়ে যাওয়া একদল ইসরায়েলির সংঘর্ষও শুরু হয়।

এ ঘটনায় আইডিএফের সদস্য মাস্টার সার্জেন্ট (অব.) বেনায়াহু মেলেত (৩২) এবং কর্মকর্তা মেজর ইউভাল এজরা (২৭) নিহত হন। সংঘর্ষে অভিযুক্ত ফারুক রমজানসহ চার ফিলিস্তিনিও নিহত হন।

আইডিএফ জানিয়েছে, বাড়ি ভেঙে দেয়ার নির্দেশ দেয়ার আগে গত সপ্তাহেই রমজানের বাড়িটি সিলগালা করা হয়েছিল।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে রমজানের পরিবার আপিল করলেও তা খারিজ করে দেয় আইডিএফ। তবে তারা চাইলে এখনও ইসরায়েলের হাইকোর্টে আপিল করতে পারবেন।

জানায়, এ ধরনের মামলায় আপিল খুব কম ক্ষেত্রেই সফল হয়। তবে কিছু ক্ষেত্রে আদালত পুরো বাড়ির পরিবর্তে অভিযুক্ত ব্যক্তি যে অংশ ব্যবহার করতেন, শুধু সেই অংশ ভেঙে দেয়ার নির্দেশ দিয়ে থাকেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।