বুধবার, ০৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪৯

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪৯
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪৯
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ০৫:১২ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ৮৪৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৭৫৩ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৯ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৯ জন শিশু।

 35
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।