রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হওয়ার পর বুধবার (৫ আগস্ট) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার করা মামলায় ভোর ৪টার দিকে ঢাকার একটি এলাকা থেকে সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে।

সারজিস আলমের ভাষ্য, প্রধানমন্ত্রীকে নিয়ে করা একটি পোস্টের বিষয়ে দলের আপত্তির পর সালাউদ্দীন তানভীর সেটি মুছে ফেলেন। পরে তিনি ফেসবুকে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান। এরপর এনসিপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িক অব্যাহতি দেয়।

তবে দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার পরও তাকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে সারজিস আলম বিএনপি ও পুলিশের সমালোচনা করেন। তিনি ফেসবুকে লেখেন, ‘একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখল। সেটা লেখা উচিত হয়নি বুঝতে পেরে ডিলিট করল, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করল। পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেয়া হলো। এত কিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইল!’

তিনি আরও অভিযোগ করেন, যে ধরনের নিপীড়নের শিকার হয়ে বিএনপি দীর্ঘদিন রাজনীতি করেছে, এখন ক্ষমতার পরিবর্তনের পর একই ধরনের আচরণ তারা করছে।

এ ছাড়া সিলেটে ছাত্রদলের হামলায় আহত ছাত্রশক্তির কর্মী আলিফের চোখ নষ্ট হওয়ার ঘটনায় জড়িতদের এখনও গ্রেপ্তার না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন সারজিস আলম।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দীন তানভীরকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। গত শুক্রবার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়, গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা কেন নেয়া হবে না, সে বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে।

উল্লেখ্য, এনসিপি থেকে সাময়িক অব্যাহতি পাওয়ার ঘটনা সালাউদ্দীন তানভীরের জন্য নতুন নয়। এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম এবং পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠার পরও তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছিল। পরে তিনি আবার দলে সক্রিয় হন।

সজল শেখ ||
বগুড়া 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।