সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

মোদির ভিডিও সরানো নিয়ে জাকারবার্গের কাছে ক্ষমা দাবি ভারতের

মোদির ভিডিও সরানো নিয়ে জাকারবার্গের কাছে ক্ষমা দাবি ভারতের
মোদির ভিডিও সরানো নিয়ে জাকারবার্গের কাছে ক্ষমা দাবি ভারতের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ০৩:২২ অপরাহ্ন

ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ব্লক হওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে ভারতের সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি সরানোর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছে কমিটি। নির্দেশনা পালন না হলে ফেসবুকের ‘সেফ হারবার সুরক্ষা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন কমিটি ঘটনাটিকে ‘গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়ে দেয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

গত ২৩ জুলাই প্রথমে ইনস্টাগ্রামে প্রকাশিত নরেন্দ্র মোদির একটি ভিডিও পরে ফেসবুকে শেয়ার করা হলে সেটি কিছু সময়ের জন্য ব্লক হয়ে যায়। ভিডিওটিতে শিক্ষার্থীদের আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে বক্তব্য দেন মোদি।

ঘটনাটি নিয়ে সমালোচনার মুখে পরে ভিডিওটি পুনরায় চালু করে মেটা। এ বিষয়ে সংসদীয় কমিটির কাছে ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিষ্ঠানটি জানায়, একটি ‘কারিগরি ত্রুটির কারণে ভিডিওটি সাময়িকভাবে ব্লক হয়েছিল। একই সঙ্গে তারা দুঃখ প্রকাশ করে।

তবে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নয়। মন্ত্রণালয়ের মতে, যদি এটি প্রযুক্তিগত ত্রুটির ফল হয়, তাহলে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে মেটাকে আরও শক্তিশালী প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিশ্লেষকদের মতে, ‘সেফ হারবার সুরক্ষা বাতিল হলে ফেসবুকের প্ল্যাটফর্মে প্রকাশিত কনটেন্টের জন্য প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনি দায়বদ্ধতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।