সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

রেকর্ড পারিশ্রমিকে ব্রুনো গিমারেসকে দলে নিচ্ছে আর্সেনাল

রেকর্ড পারিশ্রমিকে ব্রুনো গিমারেসকে দলে নিচ্ছে আর্সেনাল
রেকর্ড পারিশ্রমিকে ব্রুনো গিমারেসকে দলে নিচ্ছে আর্সেনাল
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ০৬:২৮ অপরাহ্ন

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসকে দলে নিতে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে আর্সেনাল। প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৫০ কোটি টাকারও বেশি) বিনিময়ে এই দলবদল সম্পন্ন হতে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

সবকিছু ঠিক থাকলে শিগগিরই আর্সেনালের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে গিমারেসের। বর্তমানে নিউক্যাসলের প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে স্পেনে অবস্থান করছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। সেখান থেকেই মেডিকেল পরীক্ষার জন্য লন্ডনে যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি।

নিউক্যাসলের সঙ্গে গিমারেসের বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর থাকলেও এর আগেই ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। গত মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা করে নিতে ব্যর্থ হওয়া নিউক্যাসল শেষ পর্যন্ত তার সিদ্ধান্তে সম্মতি দেয়। কয়েক দফা আলোচনার পর দুই ক্লাব আর্থিক বিষয়েও ঐকমত্যে পৌঁছায়।

তবে এই দলবদল সহজ ছিল না। শুরুতে আর্সেনালের একাধিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল নিউক্যাসল। ক্লাবটির অধিনায়ককে ধরে রাখাই ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু খেলোয়াড়ের আগ্রহ এবং দুই পক্ষের আলোচনার অগ্রগতির কারণে শেষ পর্যন্ত চুক্তির পথ তৈরি হয়।

নিউক্যাসলের কোচ এডি হাউয়ের বিদায়ের পর ক্লাবটির পুনর্গঠন পরিকল্পনাও গিমারেসের দলবদলের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানা গেছে। এরই মধ্যে মাঝমাঠ শক্তিশালী করতে বিকল্প খেলোয়াড় দলে নিয়েছে নিউক্যাসল। অন্যদিকে, ব্যক্তিগত শর্ত নিয়ে আর্সেনালের সঙ্গে গিমারেসের সমঝোতা আগেই সম্পন্ন হয়েছে।

২০২২ সালে ফরাসি ক্লাব লিঁও থেকে নিউক্যাসলে যোগ দেন ব্রুনো গিমারেস। এরপর অল্প সময়ের মধ্যেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। নিউক্যাসলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯৫ ম্যাচে ৩১ গোল করেছেন এই মিডফিল্ডার।

গত মৌসুমে ৪১ ম্যাচে ৯ গোল ও ৭টি অ্যাসিস্ট করে নিউক্যাসলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

মিকেল আর্তেতার অধীনে আর্সেনালে যোগ দিলে দলটির মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গিমারেসকে দলে ভেড়ানোর পর লন্ডনের ক্লাবটি দলবদলের বাজারে আরও বড় নামের দিকে নজর দিতে পারে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।